১৮ এপ্রিল ২০২২


বিশ্বে কমেছে করোনায় সংক্রমণ ও মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ২২ হাজার ৭৫৫ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৮৫৪ জনে।

সোমবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮২৬ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৫ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ৮৫ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ২৯ লাখ ৬৬ হাজার ১৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৭৬১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ২৫৩ জন।

আগের দিন রোববার বিশ্বব্যাপী করোনায় ১ হাজার ৫৯৩ জনের মৃত্যু এবং ৫ লাখ ৫৬ হাজার ৯২৩ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১ জন এবং মারা গেছেন ২০৩ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ৬৫০ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৯৯৩ জন এবং মারা গেছেন ৮৫ জন। জাপানে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৯ জন এবং মারা গেছেন ৪৭ জন। অস্ট্রেলিয়ায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ১৫ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ১৪ জন। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ১২৮ জন। ভিয়েতনামে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৬০ জন এবং মারা গেছেন ১০ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৬৩ জন এবং মারা গেছেন ২৩৩ জন। অস্ট্রিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪০৮ জন এবং মারা গেছেন ১৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন