১৭ নভেম্বর ২০২২


হবিগঞ্জে বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার এসআই ফজলে রাব্বি পুলিশের উপর হামলার অভিযোগ এনে এ মামলা করেন।

লাখাই থানার ওসি মো. নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় বিএনপি নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ করেন। উপজেলা আহ্বায়ক শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সমাবেশ দ্রুত শেষ করার তাগিদ দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সমাবেশের চেয়ার ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

শেয়ার করুন