২১ ফেব্রুয়ারি ২০২৩


সাবেক এমপি নুরুল ইসলাম খান আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম খান আর নেই। নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা আজ এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথে তার নিজের বাড়তে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন