১৫ অক্টোবর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান কলাউড়া দারুচ্ছুন্নাত কাসিমিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত। রোববার (১৫ অক্টোবর) মাদ্রাসাহলরুমে বর্ণিল আয়োজনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয় ।
গভর্নিং বডির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ফারুক আহমেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন কলাউড়া দারুচ্ছুন্নাৎ কাসিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কালিম উল্ল্যাহ,ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তার, বড়ইউরি আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ আহমদ কবির,মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মনু মিয়া,শাহজালাল প্রমুখ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মাওলানা কালিম উল্ল্যাহ বলেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়মকানুন মেনে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে । সকলের সঙ্গে বিনিয়ী আচরণ করতে হবে। সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করতে হবে ।
পরিশেষে নবাগত শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়ার মাদ্যমে অনু্ষ্ঠানের সমাপ্তি ঘটে ।
এএস // শাহ মাশুক নাইম // আতারা