১৫ এপ্রিল ২০২২


বিশ্বে করোনায় আক্রান্ত কমলেও বেড়েছে মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ১৭ হাজার ৪৪৩ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৯ লাখ ৩৭ হাজার ৭৬৭ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৬৮৫ জনে।

শুক্রবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৫ হাজার ৯২৭ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৫ কোটি ৩১ লাখ ২২ হাজার ৭৮৩ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৪৫৯ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ৪২৮ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪৩ হাজার ৩১ জন।

আগের দিন বৃহস্পতিবার বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৭৬৮ জনের মৃত্যু এবং ৯ লাখ ৭৯ হাজার ৪৯৩ জন আক্রান্ত হয়েছিলেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন ৩০৯ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪১৭ জন এবং মারা গেছেন ৩১৮ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩৪২ জন এবং মারা গেছেন ১৪৯ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৯৫১ জন এবং মারা গেছেন ১৪৯ জন। জাপানে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৭০৪ জন এবং মারা গেছেন ৬০ জন। অস্ট্রেলিয়ায় সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ৪৫ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪৩৬ জন এবং মারা গেছেন ৩৬১ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৭১ জন এবং মারা গেছেন ১৪৫ জন। ফিনল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ১৮৩ জন। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৩৪ জন এবং মারা গেছেন ১১৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

শেয়ার করুন