৪ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ১ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৬ হাজার ১৪৪ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭ লাখ ৭৯ হাজার ২২০ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ২৯১ জনে।
সোমবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৩০৬ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ২৪১ জন এবং মারা গেছেন ৩৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮২৮ জন এবং মারা গেছেন ৩০৪ জন।
ব্রাজিলে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৭৮ জন এবং মারা গেছেন ৭৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ৭৩২ জন এবং মারা গেছেন ১৪ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১ জন এবং মারা গেছেন ৩৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৮৮ জন এবং মারা গেছেন ১১৮ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ৪৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৬৬ জন এবং মারা গেছেন ৩১ জন।
আগের দিন রোববার বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৬২৮ জনের মৃত্যু এবং ১০ লাখ ৬ হাজার ৮৫৭ জন আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।