১২ এপ্রিল ২০২২


গুজরাটের প্রথম হার

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : টানা ৩ ম্যাচ জিতে নিজেদের জয়ের হ্যাট্রিক পূর্ণ করেছিলো গুজরাট টাইটান্স। তবে আসরের ২১তম ম্যাচে নিজেদের প্রথম হারের মুখ দেখলো তারা। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ৭ রানে আউট হন শুভমান গিল। এরপর একে সাজঘরে ফেরেন সাই সুদর্শন (৯ বলে ১১), ম্যাথু ওয়েড (১৯ বলে ১৯) ও ডেভিড মিলার (১৫ বলে ১২)। বাকীদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রেখে খেলেন হার্দিক। পঞ্চম উইকেটে অভিনব মনোহরের সঙ্গে ৩২ বলে ৫০ রানের জুটি গড়েন অধিনায়ক হার্দিক। মনোহর ২১ বলে ৩৫ করে ফিরলেও হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ৫০ রানে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে গুজরাটের সংগ্রহ দাড়ায় ১৬৩ রানে।

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদকে সহজ জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও উইলিয়ামসন। ৩২ বলে ৪২ করে অভিষেক ফিরলে ৬৪ রানের পার্টনারশিপ ভাঙে। এরপর রাহুল ত্রিপাটির সঙ্গে ৪০ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ১১ বলে ১৭ করা ত্রিপাটি চোট নিয়ে মাঠ ছাড়েন। পরে ৪২ বলে হাফসেঞ্চুরি পূরণ করা উইলিয়ামসন ফেরেন ৫৭ রানে। শেষদিকে নিকোলাস পুরানের ১৮ বলে অপরাজিত ৩৪ রানে ৮ উইকেটের জয় পায় হায়দরাবাদ।

শেয়ার করুন