২৬ জুন ২০২৩
নেজেস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর লামাবাজারস্থ মদন মোহন কলেজের সামনে সিএজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত সিএজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের চালক আহত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলনে, দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিক অবস্থায় আমি জেনেছি দুই গাড়ির চালক আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।