৮ এপ্রিল ২০২২


নরকের দরজা খোলা আছে পৃথিবীতেই!

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝে ছোট্ট একটি গ্রাম দারভাজা। এখানেই রয়েছে নরকের দরজা। বিশাল একটি গর্ত যা দীর্ঘদিন ধরে জ্বলন্ত। এই গর্তে দিন রাত অবিরাম আগুন জ্বলছে ৫০ বছরেরও বেশি সময় ধরে। মূলত স্থানীয়রাই বিশ্বাস করে এই গর্ত দিয়েই নরকে যেতে হবে। সেকারণেই তুর্কেমেনিস্তানের দারভাজা শহরে অবস্থিত জ্বলন্ত জায়গাটি নরকের দরজা নামে পরিচিত। অনেকে আবার একে ডেভিল সুইমিংপুল বলেও ডাকে।

১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত গর্তটি একটানা দাউ দাউ করে জ্বলছে। প্রথমে এখানে গ্যাস খনির সন্ধান মেলে। তারপর গবেষণায় দেখা যায় সেখানে অল্প পরিমাণ বিষাক্ত গ্যাস রয়েছে। তাই বিষাক্ততা কমাতে সেই গ্যাস জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। গর্ত করে সেই আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকে এখনো জ্বলছে সেই গর্ত।

নরকের দরজা নামে খ্যাত এই গর্তটি কোনো প্রাকৃতিক গর্ত নয়। ১৯৭১ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ দারউয়িজি এলাকায় অনুসন্ধানের সময় ক্ষেত্রটি আবিষ্কার করে। প্রথমে তারা মনে করেছিল এটি একটি তেল ক্ষেত্র তাই ড্রিলিং মেশিন দিয়ে তেল উত্তোলনের জন্য সেখানে ক্যাম্প স্থাপন করে। কিন্তু পরে তারা সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে দেখে।

গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিগসহ পড়ে যায়। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত মিথেন গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিত হন। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদরা তখন গ্যাস উদ্গিরণ মুখটি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন। তাদের ধারণা ছিল এখানে সীমিত পরিমাণ গ্যাস থাকতে পারে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ করে এটি ১৯৭১ সাল থেকে অনবরত জ্বলছে।

তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির বুকে ‘নরকের দরজা’ খ্যাত গর্তে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলে তা এখনও কার্যকর হয়নি। স্থানীয়রা বিশ্বাস করে নরকের দরজা বন্ধ হবে না, আগুন নিভবে না।

শেয়ার করুন