৮ এপ্রিল ২০২২
ক্রীড়া ডেস্ক : আইপিএলের ১৫তম ম্যাচে লাখনৌ সুপার জায়ান্টসের কাছে ৬ উইকেটে হেরেছে মুস্তাফিজের দিল্লী ক্যাপিটালস। দিল্লীর হয়ে প্রথমে ব্যাট করতে নেমে ৩৪ বলে ৬১ রান করেন তরুণ ওপেনার পৃথ্বী শা। দলীয় ৬৭ রানে আউট হন তিনি। তবে পরের দিকটা ভালো যায়নি দিল্লীর। আইপিএলে যোগ দিয়ে নিজের প্রথম ম্যাচে ১২ বলে ৪ রান করেন ডেভিড ওয়ার্নার। রভমান পাওয়েল করেন মাত্র ৩ রান। লাখনৌয়ের বোলারদের খরুচে বোলিংয়ে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৯ রান করে দিল্লী। পন্থ ৩৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ২৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান।
বৃহস্পতিবার মুম্ব্ইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ১৪৯ রান তাড়া করতে নেমে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লাখনৌ।
জবাবে ব্যাট করতে দুর্দান্ত শুরু করে লাখনৌ। দুই ওপেনার লোকেশ রাহুল এবং কুইন্টন ডি কক ৭৩ রানের জুটি গড়েন। ২৫ বলে ২৪ রান করেন রাহুল। তিনি ফিরে গেলেও দলকে এগিয়ে নিয়ে যান ডি কক। ৫২ বলে ৮০ রান করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। এই দুই ব্যাটাসম্যানকে ফিরিয়ে দেন কুলদীপ যাদব। ললিত যাদবের দুর্দান্ত ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন এভিন লুইসকেও। তবে শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় লাখনৌ।