১৪ জুলাই ২০২২


পবিত্র হজে মারা গেলেন সিলেটের ফয়জুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার মো. ফয়জুর রহমান (৫০) মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯। তিনি শাহপরান থানার বাসিন্দা।

এ নিয়ে এবারের হজে ৫ নারীসহ ১৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হয়। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গেছেন ৬০ হাজার ১৩৯ জন বাংলাদেশি। ইতিমধ্যে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

শেয়ার করুন