২৯ মে ২০২৩


মধ্যনগরে ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের ৩নং ওযার্ডে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে গলায় ফাঁস দিয়ে এক এক যুবক আত্মহত্যা(২৮) করেছেন বলে জানা গেছে। নিহত ব্যাক্তি উপজেলার দুলাশিয়া আমলীতলার গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ ইসলাম উদ্দীন।

সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতে কোন একসময় নিজ বসত ঘরের আড়ের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা ঘটনা ঘটেছে।

সকালে পরিবারের লোকজন ঘুম থেকে ওঠে দেখতে পায় ইসলাম উদ্দিনের মরদেহ বসত ঘরে ঝুলে আছে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মধ্যনগর থানার ওসি মো: জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলাম উদ্দিন গলায় ওড়না পেচিয়ে স্ত্রীর সাথে রাগ করে আত্নহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।একটি অপমৃত্যুর মামলা হয়।

শেয়ার করুন