৭ এপ্রিল ২০২২


আর্কেডিয়ার পার্কিংয়ে আগুন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরেীর আম্বরখানা এলাকার আর্কেডিয়া শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার শপিং কমপ্লেক্সটির আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে করে রাখা একটি গাড়ির থেকে এই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় জানান, পার্কিংয়ের গাড়িতে আগুন ও ধোয়া দেখতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেটের কন্ট্রোলরুম থেকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করা হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানান, একটি মিতসুবিসি প্রবক্স গাড়িতে আগুন লেগে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনায় ছড়াতে পারেনি।

উল্লেখ্য, এর আগে বুধবার নগরীর চৌহাট্টা এলাকার দৌলতপুর স্কয়ার নামের একটি বাণিজ্যিক ভবনে ও মঙ্গলবার পূর্ব দরগাহ গেটে শিশুপণ্যের দোকানে আগুনের ঘটনা ঘটে।

শেয়ার করুন