২২ জুন ২০২৩


সুরমায় ১২ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি, বন্যা আশঙ্কা

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : সিলেটে অব্যাহত টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, ধোপাজানসহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ১২ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুরমাসহ বিভাগের সকল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটে আবারও বন্যা আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, নবীনগর পয়েন্ট দিয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত কমে গেলে দ্রুতই পানি নেমে যেতেও পারে।

এদিকে বন্যা মোকাবেলায় নগদ ২৫ লাখ টাকা, ৬০০ টন জিয়ার চাল, ১০ হাজার প্যাকেট শুকনো খাবার মজুদ রাখাসহ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছেন সিলেট জেলা প্রশাসক।

শেয়ার করুন