৬ এপ্রিল ২০২২


অর্ধেক সেমিফইনাল নিশ্চিত করল লিভারপুল

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বেনফিকাকে হারিয়ে সেমিফাইনাল খেলার আরো এক ধাপ এগুলো লিভারপুল।

মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বেনফিকাকে ৩-১ গোলে হারিয়ে অর্ধেক সেমিফইনাল নিশ্চিত করে লিভারপুল।

ম্যাচ শুরুর পর পূর্ণ আধিপত্যই ছির লিভারপুলের কাছে। পুরো ম্যাচে অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে গোলের জন্য অন্তত ১৭টি শট করেছে অলরেডরা। লিভারপুলের হয়ে গোল তিনটি করেছেন ইব্রাহিমা কোনাতে, সাদিও মানে এবং লুইস দিয়াজ।

ম্যাচের ১৭ মিনিটে কোনাতের গোলে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারের বুলেট গতির হেডে জাল খুঁজে নেন ইব্রাহিমা কোনাতে। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান সাদিও মানে। মাঝ মাঠ থেকে আলেকজান্ডার আর্নল্ডের বাড়ানো দারুণ পাস যায় লুইস দিয়াজের পায়ে। তার বাড়ানো পাসে গোল করেন মানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় স্বাগতিকরা। যদিও এই গোলের পিছনে লিভারপুল ডিফেন্ডার কোনাতের বড় ভুল রয়েছে। ৪৯ মিনিটে সিলভার ক্রস কোনাতে ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান নুনেজ। বক্সের ভেতর থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি তিনি।

শেষ দিকে আক্রমণের পরিমাণ বাড়িয়ে আরো একটি গোল আদায় করে নেয় লিভারপুল। ৮৭ মিনিটে ব্যবধান ৩-১ করে লিভারপুলের জয় নিশ্চিত করেন লুইস দিয়াজ।

শেয়ার করুন