১৫ সেপ্টেম্বর ২০২২


সিলেট অঞ্চলের সড়ক সংস্কারে ৬৩৫ কোটি টাকার প্রকল্প

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক বন্যায় সিলেট জোন এর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। তারই পরিপেক্ষিতে ৩১টি প্রকল্পের এস্টিমেটেড কস্ট ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকা অনুমোদিত হয়।

সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন সড়ক মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরে পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচীতে (২য় পর্যায়) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনায় সার্বিক তত্ত্বাবধানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকার ৩১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী এর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়, ঢাকার ভবন নং ৭, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কক্ষ নাম্বার ৮২১ এ অনুষ্ঠিত সভা থেকে সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট জোন, সিলেট এর জন গুরুত্বপূর্ন ৩১ টি প্রকল্প অনুমোদন করা হয়।এই ৩১টি প্রকল্পের এস্টিমেটেড কস্ট ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকা।

এবার বন্যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জেলার এলজিইডি কার্যালয় থেকে সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিক প্রকল্প প্রস্তাব তৈরি করেছে সংস্থাটির রক্ষণাবেক্ষণ শাখা। প্রকল্পে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর ও কুড়িগ্রাম জেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত।

প্রকল্প অনুমোদন সভায় উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ অধিদপ্তর এর প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিকল্পনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, সিলেট জোন, সিলেট এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে, অতিরিক্ত প্রদান প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ, ময়মনসিংহ জোন, ময়মনসিংহ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী, খুলনা জোন, খুলনা এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, বরিশাল জোন, বরিশাল এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান, ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কান্তি রাউত, টেকনিক্যাল সার্ভিসেস উইং এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত জুন ২০২২ এ স্মরণকালের ভয়াবহ বন্যায় সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট জোন, সিলেটের বেশিরভাগ সড়কই বন্যার পানিতে নিমজ্জিত হয়।সড়কের উপর ২ ফুট হতে ৫ ফুট পর্যন্ত উচ্চতায় বন্যার পানি প্রবাহিত হয়।বন্যার পানি সড়কের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার ফলে বিভিন্ন সড়কের কয়েকটি স্থানে ওয়াশ আউট হয়ে যায়।সড়ক পেভমেন্ট এর ধার ভেঙ্গে গিয়ে সড়ক সার্ফেস এর কার্পেটিং নষ্ট হয়ে যায়। ডিবিএস ওয়ারিং কোর্স নষ্ট হয়েছে এবং সড়ক সোল্ডারের মাটি ক্ষয়প্রাপ্ত হয় এবং সড়কের ভূমি ধ্বসে যায়।

এছাড়া বিভিন্ন সেতু ও কালভার্ট ধবসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক সমূহ এবং সেতু ও কালভার্টের এপ্রোচসমূহ জরুরী ভিত্তিতে বিভাগীয়ভাবে মেরামতের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়।কিন্তু সড়ক সারফেস ও শোল্ডার ক্ষতিগ্রস্ত থাকায় অদ্যাবধি সড়ক সমূহে ঝুঁকিপূর্ণ অবস্থায় যানবাহন চলাচল করছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হওয়ায় পিএমপি (মাইনর) এর মাধ্যমে মেরামত করে ক্ষতিগ্রস্ত সড়ক সমূহ যানবাহন চলাচলের উপযোগী করা সম্ভবপর নয়। তাই বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত সড়ক ও সরকাংশ সমূহ ২০২২-২০২৩ অর্থ বছরে পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচিতে অন্তর্ভুক্তির মাধ্যমে জরুরি মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীগণ অধিকতর যাচাই বাছাই করে এস্টিমেট প্রস্তুত করেন।

এস্টিমেটে উল্লেখিত সড়ক সমূহ সরেজমিনে পরিদর্শন করে মেরামত ও পুনর্বাসনের এস্টিমেট সংশ্লিষ্ট সিলেট জোন, সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফজলে রব্বে এর মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানের মাধ্যমে ৩১টি প্রকল্প সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রেরণ করা হয়।এই প্রকল্প গুলো সম্পাদনে ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপির নির্দেশনায় প্রকল্পগুলি অনুমোদন করা হয়।

প্রকল্পগুলো হচ্ছে :

১। শেওলা – সুতারকান্দি সড়ক (জেড ২০১৪), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.১৫৭ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট

৮ কোটি ৯৪ লক্ষ ৩ হাজার টাকা মাত্র।

২। গোবিন্দগঞ্জ – ছাতক – দুয়ারা বাজার সড়ক (জেড-২৮০২), সড়কটির কাজের দৈর্ঘ্য ১২ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৮ কোটি ৭৬ লক্ষ ১৫ হাজার টাকা মাত্র।

৩। রাজনগর কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানীবাজার শেওলা চারখাই সড়ক (আর ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.৭০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৫ কোটি ১১ লক্ষ ৬০ হাজার টাকা মাত্র।

৪। বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক সড়ক (আর-২২১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৪.৪৪২ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৪ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার টাকা মাত্র।

৫। শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ শেরপুর (আউশকান্দি) সড়ক (আর-২৪০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.১৯৬ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৯ কোটি ১৬ লক্ষ ৮৪ হাজার টাকা মাত্র।

৬। ঢাকা (কাচপুর) ভৈরব জগদীশপুর শায়েস্তাগঞ্জ সিলেট তামাবিল জাফলং সড়ক সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.১৪৭ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৩ কোটি ৭ লক্ষ ১৬ হাজার টাকা মাত্র।

৭। ঢাকা (কাচপুর) ভৈরব জগদীশপুর শায়েস্তাগঞ্জ সিলেট তামাবিল জাফলং সড়ক সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.০০৯ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৩ কোটি ৫১ লক্ষ ৮১ হাজার টাকা মাত্র।

৮। সিলেট সুনামগঞ্জ সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৯ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৩ কোটি ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা মাত্র।

৯। সিলেট সুনামগঞ্জ সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.৩৬ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৭ কোটি ৩৩ লক্ষ ৫৪ হাজার টাকা মাত্র।

১০। রাজনগর কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানীবাজার শেওলা চারখাই সড়ক (অার ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ২৩.২০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৫ কোটি ৭৬ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

১১। হবিগঞ্জ বানিয়াচং আজমিরিগঞ্জ শাল্লা সড়ক (জেড-২৪০৩), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৫ কোটি ৬২ লক্ষ ৬ হাজার টাকা মাত্র।

১২। ঢাকা (কাচপুর) ভৈরব জগদীশপুর শায়েস্তাগঞ্জ সিলেট তামাবিল জাফলং সড়ক সড়ক (এন-২), সড়কটির কাজের দৈর্ঘ্য ০.৬৫০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩ কোটি ৬৫ লক্ষ ৪৯ হাজার টাকা মাত্র।

১৩। সিলেট গোলাপগঞ্জ চারখাই জকিগঞ্জ সড়ক (অার ২৫০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৮৭.৮৩ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২৬ কোটি ৪৩ লক্ষ ৩৩ হাজার টাকা মাত্র।

১৪। সিলেট সুনামগঞ্জ সড়ক (আর-২৮০), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.১ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৯ কোটি ৮৭ লক্ষ ২৩ হাজার টাকা মাত্র।

১৫ । মদনপুর দিরাই শাল্লা সড়ক (জেড-২৮০৭), সড়কটির কাজের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৫ কোটি ২৪ লক্ষ ৩৫ হাজার টাকা মাত্র।

১৬। জামালগঞ্জ সুনামগঞ্জ সড়ক (আর-৩৭০), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৯ কোটি ৪৭ লক্ষ ৪৭ হাজার টাকা মাত্র।

১৭। সুনামগঞ্জ দোয়ারাবাজার সড়ক (আর-২৮১১), সড়কটির কাজের দৈর্ঘ্য ৫.২১৮ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৫ কোটি ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা মাত্র।

১৮। বানিয়াচং নবীগঞ্জ সড়ক (জেড-২৪০৫), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৮ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ২২ কোটি ১০ লক্ষ ৫ হাজার টাকা মাত্র।

১৯। কুলাউড়া ব্রাহ্মণবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংযোগ সড়ক(জেড ২৮২১), জুড়ী – ক্লিভডন – কুলাউড়া সড়ক (জেড ২৮২৪), কুলাউড়া গাজীপুর জুড়ী সাগরনাল উপজেলা সংযোগ সড়ক (জেড ২৮২৫), সড়কগুলোর কাজের দৈর্ঘ্য ৪৭.৩৮০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৯ কোটি ৯২ লক্ষ ৬২ হাজার টাকা মাত্র।

২০। দরবস্ত কানাইঘাট শাহবাগ সড়ক (জেড-২০১১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১১.০৯৫ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৪৩ কোটি ১১ লক্ষ ৪৩ হাজার টাকা মাত্র।

২১। রাজনগর কুলাউড়া জুড়ি বড়লেখা বিয়ানীবাজার শেওলা চারখাই সড়ক (অার ২৮১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১২.৪১৮ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৬ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

২২। সুনামগঞ্জ কাচিরগাতি বিশম্বরপুর সড়ক (জেড-২৮০৪), সড়কটির কাজের দৈর্ঘ্য ২.২৫ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৭ কোটি ২২ লক্ষ ৬৩ হাজার টাকা মাত্র।

২৩। পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি সড়ক (আর-২৪১), সড়কটির কাজের দৈর্ঘ্য ১.৭৪০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৩ কোটি ২৯ লক্ষ ৮২ হাজার টাকা মাত্র।

২৪। সারী গোয়াইনঘাট সড়ক (জেড-২০১২), সড়কটির কাজের দৈর্ঘ্য ৮.২৫০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৬ কোটি ৭৩ লক্ষ ৩৭ হাজার টাকা মাত্র।

২৫। রশিদপুর বিশ্বনাথ রামপাশা লামাকাজী সড়ক (জেড-২০১৬), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৩.১৬ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৮ কোটি ৮৩ লক্ষ ১০ হাজার টাকা মাত্র।

২৬। নিয়ামতপুর তাহিরপুর সড়ক (জেড-২৮০৬), সড়কটির কাজের দৈর্ঘ্য ৯ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা মাত্র।

২৭। কোম্পানীগঞ্জ ছাতক সড়ক (জেড-২৮১০), সড়কটির কাজের দৈর্ঘ্য ৭.৯ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১০ কোটি ১০ লক্ষ ৯১ হাজার টাকা মাত্র।

২৮। ভাদেশ্বর মীরগঞ্জ মানিকোনা ফেঞ্চুগঞ্জ সড়ক (জেড-২৮৩১), সড়কটির কাজের দৈর্ঘ্য ৬.১৭০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৫ কোটি ৪৪ লক্ষ ২৪ হাজার টাকা মাত্র।

২৯। দাউদাবাদ দাউদপুর ভাদেশ্বর (ঢাকাদক্ষিণ) সড়ক (জেড-২৮৩২), সড়কটির কাজের দৈর্ঘ্য ৪.৭২১ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ৪ কোটি ৮ লক্ষ ২০ হাজার টাকা মাত্র।

৩০। জুড়ি লাঠিটিলা সড়ক (আর ২৮২), বড়লেখা শাহবাজপুর লাতু সড়ক (জেড ২৮১৫), শাহবাজপুর দৌলতপুর সড়ক (জেড ২৮১৬), সড়কগুলোর কাজের দৈর্ঘ্য ২৭.৯০০ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৭ কোটি ৬৪ লক্ষ ৬০ হাজার টাকা মাত্র।

৩১। চুনারুঘাট আসামপাড়া গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড (জেড-২০০৭), সড়কটির কাজের দৈর্ঘ্য ১৬.৬০২ কিলোমিটার, এস্টিমেটেড কস্ট ১৫ কোটি ২৭ লক্ষ ১৪ হাজার টাকা মাত্র।

সড়ক ও জনপথ অধিদপ্তর, সিলেট জোন, সিলেটের এ সকল রাস্তার কাজ সম্পাদন করা হলে এ অঞ্চলে সুন্দর এবং নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার নব সূচনা উন্মোচিত হবে।

এই ৩১ টি প্রকল্পে সর্বমোট ৩৫৭.২৫ কিলোমিটার সড়ক পুনর্বাসন ও পুনঃ নির্মাণ কাজ সম্পাদনে ৬৩৫ কোটি ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় করা হবে।

শেয়ার করুন