৫ এপ্রিল ২০২২


‘আমি নারী বিদ্বেষী কর্মকর্তা নই’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেফাঁস পোস্ট করে সাময়িক বরখাস্ত হয়েছেন সিলেট জেলা পুলিশের কোর্ট পরিদর্শক লিয়াকত আলী। বর্তমানে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে তদন্তের কাজ। লিয়াকত আলী টিপকাণ্ড নিয়ে ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং টিপ ইস্যুতে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে নেতিবাচক কথা বলেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে লিয়াকত আলীর দাবি, ‘আমি কাউকে আঘাত করে পোস্টটি করিনি। একটি চক্র পোস্টকে নিয়ে আমাকে হেনেস্তা করছে । তবে আমার প্রতিবাদের ভাষা আরও মার্জিত হতে পারতো। আসলে এমনটি হবে আমি কখনও চিন্তা করিনি।’ সম্পূর্ণ পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকে পোস্ট করেছিলাম। পোস্ট ভাইরাল করার কোনও মোটিভ ছিল না। আমি নারী বিদ্ধেষী কোনও কর্মকর্তা নই।’

শেয়ার করুন