৩১ মার্চ ২০২২


শাবিতে রমজান মাসে অফিস-ক্লাসের নতুন সময়সূচি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : রমজানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অফিস ও ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রমজান মাসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস ও ক্লাস চলবে। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া রমজানের পর পূর্বের সময়সূচি অনুযায়ী অফিস ও ক্লাস চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন