১৪ মার্চ ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিমানবন্দর সড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। তবে তাৎক্ষনিকভাকে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিদ্যুতের খাম্বা ভেঙে পড়ার কারণে বিমানবন্দর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
রোববার ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুতের ভেঙে পড়া খাম্বা সরিয়ে নতুন খাম্বা স্থাপন করার পাশাপাশি প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে পূনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রাকটি খাদে পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এরআগে শনিবার কোম্পানীগঞ্জ থেকে সিলেটে আসার পথে বিমানবন্দর সড়কে ক্যাডেট কলেজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই লোকমান আহমদ জানান, ক্যাডেট কলেজের এলাকায় সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা বিদ্যুতের খাম্বা ভেঙে খাদে পড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিদ্যুৎ অফিসের লোকজন কাজ শুরু করে।