২৫ মার্চ ২০২২
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন সিলেটের দর্শকরা। নিজেদের মাঠে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি শুরু হবে। মাঠে বসে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। খেলাটি উপভোগ করতে শুক্রবার থেকে ম্যাচের দিন অবধি সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে। প্রতিটি টিকেটের মূল্য ১০০ টাকা।