২৯ অক্টোবর ২০২৩


দক্ষিণ সুরমায় সড়কে গাছ ফেলে অবরোধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের একদফা দাবিতে ডাকা হরতালে সিলেট -ঢাকা মহাসড়কের লালাবাজারে গাছ ফেলে অবরোধ করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ ও সহদপ্তর সম্পাদক মাহবুব আলমের নেতৃত্বে রোববার (২৯ অক্টোবর) সকালে এ অবরোধ করেন বিএনপির স্থানীয়  নেতাকর্মীরা।

 


এছাড়া প্রায় একই সময়ে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলিতে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

ছবি: সংগৃহীত

 

বিভিন্ন স্থানে পিকেটিংয়ের কারণে সিলেট-ঢাকা মহাসড়ক প্রায় যানশূন্য হয়ে পড়েছে।

এদিকে হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে পরিবহন শ্রমিকরাও সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন।

এএস // আতারা

শেয়ার করুন