২৩ মার্চ ২০২২


ধর্মঘটে যাচ্ছেন সিসিকের ঠিকাদাররা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আগামী ৩০ মার্চ অবস্থান ধর্মঘটে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সভায় নগর ভবন কার্যালয় সম্মুখে আহুত অবস্থান ধর্মঘট পালনে সকল ঠিকাদারদের উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার নগর ভবনের কনফারেন্স হলে অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলার আহমদ। সভা পরিচালনা করেন অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল।

 

শেয়ার করুন