২১ এপ্রিল ২০২২


মোটরসাইকেল প্রাণ গেল ‘গেইম অফডেঞ্জার হিরোর’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর খাসদবীর এলাকায় এক মর্মান্তক সড়ক দূর্ঘটনায় ওসমানী শিশু পার্কের গেম অফ ডেঞ্জার মাস্টার রফিক আহমদ (৩৫) মারা গেছেন। নিহত রফিকুল সদর উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

বৃহস্পতিবার রাত নগরীর খাসদবীর পয়েন্টে এলাকায় এই ঘটনা ঘটেছে। এসময় রাব্বি নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ওসমানী শিশু উদ্যানের মোটরসাইকেল রেইসার হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থল থেকে ফেরার পথে মোটরসাইকেল যোগে নগরীর খাসদবীর এলাকায় পৌঁছামাত্র অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জালালাবাদ থানার এসআই অমিত দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন