২৩ মার্চ ২০২২


ইসরায়েলে শপিং সেন্টারে হামলায় নিহত ৪

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি শপিং সেন্টারে হামলায় চারজন ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি শপিং সেন্টারে এই হামলার ঘটনাটি ঘটে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন। ইতোমধ্যে এ হামলা ঘটনার দুটি ভিডিওফুটেজ প্রকাশ হয়েছে। একটিতে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলেছে, হামলাকারী একজন ইসরাইলি আরব। যিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাগারে বন্দী হয়েছিলেন। তার নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিয়ারশেবা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে হুরার বেদুইন শহরের একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

বিবিসি বলছে, আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করায় আলকিয়ানকে ২০১৫ সালে গ্রেফতার করা হয়েছিলো। পরে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন এবং ২০১৯ সালে কারাগার থেকে মুক্তি পান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলাকারী প্রথমে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে। হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়।

শেয়ার করুন