১৪ ফেব্রুয়ারি ২০২৩


চাঞ্চল্যকর সনিয়া হত্যা মামলার আসামী সজিব ঢাকায় আটক

শেয়ার করুন

শাহিদ হাতিমী : সিলেটে কলেজছাত্রী সনিয়ার ঘাতক (হত্যাকারী) সজিবকে আটক করা হয়েছে। র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমের নেতৃত্বে একটি অভিযানিক দল রাজধানী ঢাকা থেকে তাকে আটক করে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। আটক সজিবকে সিলেট নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে এসএমপির কোতায়ালি থানা পুলিশের এক কর্মকর্তা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুরে সনিয়ার ভাই পারভেজ আহমদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৩ (২) ২৩। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

গত সোমবার সিলেট নগরের খুলিয়াপাড়ার একটি বাসায় সনিয়া হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সজিবকে আটক  করতে তল্লাশী অভিযানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ঘাতক সজিবকে আটক করে। আটক.সজিব হবিগঞ্জের আজমেরীগঞ্জের শরীফ নগর গ্রামের মো.নুরুদ্দিনের ছেলে ও নিহত সনিয়ার মামাত ভাই।

এর আগে, গত রোববার দুপুর ১২টার দিকে নগরের খুলিয়াপাড়া এলাকার জহুর আলীর বাসা থেকে সনিয়া আক্তারের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এর পর থেকেই তার মামাতো ভাই সজিব পলাতক ছিলো।

র‍্যাব-সূত্র জানায়- সনিয়াদের বাসায় প্রায়ই আসতেন সজিব। তিনি তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসার কথা বলে গত ৭ দিন যাবৎ সনিয়াদের বাসায় অবস্থান করছিলেন। ঘটনার আগের দিন (১১ ফেব্রুয়ারি) সনিয়া চাকরির সন্ধানে সজিবকে নিয়ে বিয়ানীবাজার যান। ঐদিন বিয়ানীবাজার থেকে ফেরার পথে সিলেট শহরের শেখঘাটে সনিয়ার অসুস্থ খালাকে দেখে তারা রাত ১২টার দিকে বাসায় ফিরেন।

আজকের ‍সিলেট ডটকমের সাথে আলাপকালে ঘটনার দিন সকালে সোনিয়ার সৎ বাবা অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান তাকে। পরে হাসপাতাল হতে সনিয়ার মা দুপুর ১২ টার দিকে বাসায় ফিরে সোনিয়াকে দেখতে না পেয়ে তার শয়নকক্ষে ঢুকে বিছানায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। প্রথম থেকেই সনিয়ার পরিবারের দাবি ছিলো- এই হত্যাকাণ্ডের সঙ্গে সজিব জড়িত। পুলিশের সন্দেহের তীরও ছিলো সজিবের দিকে। ঘটনার পর থেকে সজিব গা ঢাকা দেওয়ায় সন্দেহ আরও দৃঢ় হয়। সোনিয়ার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও খোয়া গেছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

শেয়ার করুন