২২ মার্চ ২০২২
ডেস্ক রিপোর্ট : এনটিভি’র স্টাফ রিপোর্টার ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাধারণ সম্পাদক মারুফ আহমদকে অপহরণ চেষ্টার ঘটনায় শামিম ও রাজু নামে দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার আনুমানিক রাত ৮টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার ব্ল-ওয়ার্টারের আন্ডারগ্রান্ড থেকে তিন যুবক মারুফ আহমদকে অপহরণ চেষ্টা চালালে লোকজন এসে তাকে উদ্ধার করেন। এসময় ওই তিন যুবক সাংবাদিক মারুফকে মারধর করে নগদ অর্থ ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।
অপহরণকারীদের হামলায় আহত সাংবাদিক মারুফ আহমদকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সাংবাদিক মারুফ আহমদ বলেন, ‘ব্লু-ওয়ার্টারের আন্ডারগ্রাউন্ডে মোটরসাইকেল পার্কিং করার সময় হঠাৎ করে তিন যুবক মিলে তার উপর হামলা চালিয়ে তাকে অপহরণের চেষ্টা চালান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। লোকজন এগিয়ে আসলে ওই তিন যুবক আমার মানিব্যাগ, নগদ সাতানব্বই হাজার টাকা ও জরুরি কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় আমাকে সুযোগে পেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। হামলার পুরো ঘটনা ব্লু-ওয়াটার মার্কেটের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।