১১ মার্চ ২০২২


জালালাবাদে চলন্ত প্রাইভেট কারে আগুন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর উপকণ্ঠ এসএমপির জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় একটি চলন্ত প্রাইভেট কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে প্রাইভেট কারটি। গাড়ির ব্যাটারি সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে এতে প্রাণহানির কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনাটি ঘটে।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইভেট কারটি সিলেট আসছিল। জাঙ্গাইল এলাকায় আসার পর হঠাৎ প্রাইভেট কারের সামনের দিকে আগুন লেগে যায়। বিষয়টি আঁচ করে চালক রাস্তার পাশে প্রাইভেট কারটি থামিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। এরপর কিছু সময়ের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন