২৭ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০জন। আর করোনাক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৮জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়- সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৬০জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, মৌলভীবাজারে ১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৬ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২২ হাজার ৩১৯ জন। তারমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৫ জন, হবিগঞ্জে ২ হাজার ৪১৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৪৪৫ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ৪৮ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। ফলে এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৩ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯৪৯ জন, এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন করোনা আক্রান্ত রোগী। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯২ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে আরও ৬ জন।
সিলেট বিভাগে করোনায় ৩ জনের যার মৃত্যু হয়েছে। তারা সবাই সিলেটের বাসিন্দা।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩১৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন রয়েছেন।