৮ মার্চ ২০২২


কুলাউড়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী ইন্দ্রজিৎ কুলাউড়া শহরের মাগুরা এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটের লেখা অনেকটা অস্পষ্ট। সেটি পাঠুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে চিরকুটের একটি অংশে লেখা- ‘আমার ভাইয়ের সামর্থ্য আছে আমাকে ২ থেকে ৩ লাখ টাকা দেওয়ার, কিন্তু দেয়নি। আমি নিজে বড় ভাইদের কাছে অনেক টাকা পাবো।’

মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণবাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইন্দ্রজিৎ কুন্দ্র নামের ওই ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ইন্দ্রজিৎ স্টোরের ভিতর থেকে ইন্দ্রজিৎ কুন্দ্র’র লাশ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

শেয়ার করুন