১৬ এপ্রিল ২০২৩


গোয়াইনঘাট জাফলংয়ে ভারতীয় মদ সহ গ্রেফতার ১

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক জনকে আটক করেছে পুলিশ। ধৃত আসামী জৈন্তাপুর উপজেলার দরবস্ত খর্গাপুঞ্জি নয়া গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রোববার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই জাহাঙ্গীর আলম ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১০ বোতল মদসহ কামরুল ইসলাম নামে একজনকে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন