১৭ ফেব্রুয়ারি ২০২২


সাতছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গল থেকে গলায় ফাঁস লাগানো গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।নিহত গৃহবধূর নাম আছমা আক্তার(২২)। আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসীরনগর উপজেলার গোকর্ণ এলাকার আলী মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে সাতছড়ি থেকে লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।

জানা যায়, ৩ বছর আগে শরীয়তের বিধান মতে সাড়ে তিন লক্ষ টাকা কাবিন মুলে বিয়ে হয় একই উপজেলার কুন্ডা এলাকার নুর ইসলামের ছেলে আলমগীরের সাথে। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

পারিবারিক সুত্র জানায়, আলমগীর (২৬) পেশায় একজন ইটভাটা শ্রমিক। যৌতুকের জন্য স্ত্রী আছমাকে প্রায় সময় নির্যাতন করতো আলমগীর। এমনকী পিতার দেয়া আছমাকে দেড় ভরি ওজনের স্বর্ণও বিক্রি করে দেয় আলমগীরের বাবা । এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে আছমা স্বামীর উপর অভিমান করে বাবার বাড়িতে চলে যায় । এরই ক্ষোভে স্বামী আলমগীর মিয়া তার পুর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার স্বর্ণ কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে মাধবপুরের কথা বলে বাবার বাড়ি থেকে আছমাকে নিয়ে আসে । পরে সিএনজি ভাড়া করে সাতছড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে আছমাকে সাতছড়ির গহীনে নিয়ে গলায় ফাঁস দিয়ে

হত্যা করে পালিয়ে যায় পাষন্ড স্বামী আলমগীর। আছমার পরিবার তার মোবাইলে ফোন করলে বন্ধ দেখে স্বামীকে ফোন করেন। তখন আলমগীর আছমার সাথে দেখা হয়নি বলে টালবাহানা করে। একপর্যায়ে আছমার পিতা আলী মিয়া নাসিরনগর থানায় যোগাযোগ করলে থানা পুলিশ আলমগীর মিয়াকে গতকাল বুধবার রাতেই আটক করে। আটক আলমগীরের তথ্য অনুযায়ী চুনারুঘাট থানা পুলিশ আছমার মরদেহ উদ্ধার করে।

আছমার বাবা আলী বলেন, আমার মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের সময় দেড় বরি ওজনের একটি চেইন দিয়ে ছিলাম। ওই চেইন আলমগীরের বাবা কৌশলে বিক্রি করে দেন পরবর্তীতে আমার মেয়ের কাছে যৌতুক

দাবী করে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আলমগীর। যৌতুক না দেয়ায় আমার মেয়েকে পিটিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল আলমগীর স্বর্ণ কিনে দেয়ার কথা বলে নিয়ে আমার মেয়েকে খুন করে।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে সুরতহাল শেষে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন