১ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান-অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন-বিএনপির আন্দোলন সংগ্রাম সব সময় মানুষের জন্য। বর্তমানে দ্রর্বমূল্যের উর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে ওঠেছে। মানবেতর জীবন যাপন করছেন দেশের মানুষ । মানুষের ক্রয় ক্রমতার বাইরে চলে গিয়েছে যেটা ওসটা আকাশ চুম্বীর সমান হয়ে গিয়েছে।
বিএনপির ডাকে সারা দেশের মহানগরে অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে শনিবার বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডাঃ জাহিদ বলেন-মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি শুনে কেউ কেউ শান্তি সমাবেশ বলে অশান্তির সমাবেশ ঘটাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি এবং ইলিয়াস আলী সহ গুম হওয়া সকল নেতাকে ফিরিয়ে দিতে হবে এই নিশিরাতের সরকারকে। আজকে একজন সংবাদ কর্মী ভাতের অধিকারের কথা, জনগণের অধিকারের কথা বলায় পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে,যেটা সাংবাদিকদের অধিকার হনন করা হয়েছে।
শনিবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয় ।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।