১৭ ফেব্রুয়ারি ২০২২


শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শের পর এবার ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিল সরকার। প্রথমে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের জন্য খোলা হবে স্কুলগলো। তবে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুল খুলবে আরও প্রায় দুই সপ্তাহ পরে।

বুধবার রাতে প্রায় এক ঘণ্টা করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরামর্শক কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, ‘সংক্রমণ পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। সরকার চাইলে ২২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারে।’ এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শেয়ার করুন