৮ ফেব্রুয়ারি ২০২৩


শায়েস্তাগঞ্জে লাশ নিয়ে আত্মীয় স্বজনের বিড়ম্বনা

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে ময়নাতদন্তের কোনো না থাকায় মহাসড়কে ও ট্রেনে কাঠা লাশ নিয়ে আত্মীয় স্বজনরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন । জেলা সদর ছাড়া অন্য কোথাও ময়নাতদন্তের ব্যবস্থা না থাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দূর্ঘটনা, অপমৃত্যু শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অধীনস্থ , শায়েস্তাগঞ্জ রেলওয়ে ও উপজেলা অধীনস্থ দূর্ঘটনা, অপমৃত্যু কিংবা হত্যাকান্ডের পর লাশের ময়নাতদন্ত করতে হয়।

লাশ নিয়ে যেতে হয় জেলা সদরে । এরপর ময়নাতদন্তের জন্য লাশের আত্মীয় – স্বজন বিড়ম্বনা শেষ নেই । কোনো দুর্ঘটনা , আত্মাহত্যা কিংবা হত্যাকান্ডের খবর পেলেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে । এরপর থেকেই শুরু হয় ভোগান্তি । ঘটনাস্থল থেকে জেলা সদরে লাশ বহনে সাধারণত অটোরিকশা সিএনজি , ভ্যান, রিক্সা , পিক-আপ , নোহা , ট্রাক ব্যবহার করতে হয় । প্রায়ই লক্ষ্য করা যায় , মালিক বা চালকগণ লাশ বহনে রাজি হন না । যদিও বা রাজি হন তবে দিতে হয় মোটা অংকের টাকা । ঘটনাস্থল থেকে জেলা সদর অনেক দূরত্ব।

শেয়ার করুন