২১ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : এসএমপির শাহপরাণ থানার পীরের বাজার এলাকা থেকে সাকিনুর (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিনুর জৈন্তাপুর উপজেলার চতুর গ্রামের বাসীন্দা। তিনি তার স্বামী সিএনজি চালক রোমান মিয়াকে নিয়ে পীরের বাজার এলাকায় বসবাস করতেন।
রোববার সাকালে শাহপরাণ থানার পীরের বাজারস্থ আব্দুর রহমান তেলের পাম্পের পাশের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শাহপরাণ থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।