১১ ফেব্রুয়ারি ২০২২


সিলেটে তিন মন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী এমরান আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. দীপু মনি এমপি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল ইসলাম নওফেল সিলেট এসে পৌছেছেন।

শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে বিমানযোগে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সংশ্লিষ্টরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শিক্ষামন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, তিনি সকাল সাড়ে ৯ টায় সিলেটে সার্কিট হাউজে পৌছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন ।এরপর সকাল সাড়ে ১০ টায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে বিরতি দিবেন।

মধ্যান্নভোজনের পর বিকাল ৩ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করেবেন। বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শাবিপ্রবির চলমান সংকট সমাধানের জন্য শাবির শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে মতবিনিময় করে রাত ৮ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন