২৪ সেপ্টেম্বর ২০২২


কুলাউড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সঞ্জয় পাশীকে সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

কুলাউড়া প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় সঞ্জয় পাশী জয় কে কুলাউড়া  ব্রাক্ষণবাজারের ’সানমুন ক্লাবের’ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

সানমুন ক্লাবের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী মুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সানমুন ক্লাবের সাবেক সভাপতি হরি সংকর গোয়ালা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সানমুন ক্লাবের সাধারণ সম্পাদক আলীম আহমেদ অলি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সানমুন ক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন সানমুন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুনিম আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সাধারণ সম্পাদক কাজল কানু, উপস্থিত ছিলেন সানমুন ক্লাবের দপ্তর সম্পাদক সুজিত কানু, ক্রীড়া সম্পাদক আমীন আহমেদ,প্রচার সম্পাদক আলী আহমেদ, রবি কানু, চন্দন পাশী, সৈকত আচার্য্য, সাব্বির আহমদ এবং সানমুন ক্লাবের সদস্যবৃন্দ।

শেয়ার করুন