৫ ফেব্রুয়ারি ২০২৩


মধ্যনগরে গ্রন্থাগার দিবস উদযাপন

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে অজিত স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। ৫ই ফেব্রুয়ারী রোববার দুপুরে গলইখালী অজিত স্মৃতি পাঠাগারে “স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় গ্রহন্থাগার দিবস উপলক্ষে শুভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণে উপস্থিত ছিলেন কবি, শিক্ষক, রাজনৈতিক ও বই পিপাসু ছাত্রছাত্রীরা।

এসময় পাঠাগরে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের সম্মুখে মানব জীবনে পাঠাগার ও বইয়ের গুরুত্ব সম্পর্কে মর্মকথা উন্মোচনে পাঠাগারের সদস্য রুবেল সরকারের সঞ্চালনয় প্রতিষ্ঠাতা সভাপতি অবিশ্বাস সরকারের সভাপতিত্বে বক্তব্য সহ অংশনেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রায় চৌধুরী, কবি অজয় রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মোঃআলাউদ্দিন, আওয়ামীলীগের শ্রম-বিষয়ক সম্পাদক উপানন্দ সরকার, সাবেক ইউপি সদস্য মনোরঞ্জন চাকলাদার,পাঠাগারের সদস্য সুজিত সরকার, সুব্রত সরকার সুপ্রিয়, তিষা রাণী সরকার, অমিয় ভূষণ সরকার, সুদিন সরকার, দ্বীপ্ত সরকার, জুই চাকলাদার, রূপালি চাকলাদার, আপন সরকার প্রমুখ।

অনুষ্ঠান শেষে সুব্রত সরকার সুপ্রিয় অরুনাভ রায়,তৃষা রাণী সরকারের হাতে পুরস্কার তোলে দেয়া হয়।

শেয়ার করুন