১০ ফেব্রুয়ারি ২০২২


শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে শুক্রবার শাবি ক্যাম্পাসে আসছেন তিনি।

মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী মহোদয় শুক্রবার সকাল ৮টার দিকে রওনা হবেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

সিলেটের জেলা প্রশাসক মুজিবর রহমান গণমাধ্যমকে বলেন, শিক্ষামন্ত্রীর সহকারী ফোনে জানিয়েছেন কাল তারা সিলেট আসার প্ল্যান করছেন। তবে এখনও চূড়ান্ত শিডিউল পাইনি।

অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ইমু আনজুম মন্ত্রী সিলেট আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে শিক্ষামন্ত্রী সিলেট আসবেন। তিনি দুপুর সাড়ে বারোটা নাগাদ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে।

শেয়ার করুন