১৯ অক্টোবর ২০২৩


আজ ছাতক সুরমা সেতু’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীর উপর নির্মিত ‘ছাতক সুরমা সেতু’উদ্বোধন আজ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ‘ছাতক সুরমা সেতু’সহ একযুগে দেশের ১৫০টি সেতুর ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর থেকেই জনসাধারণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দিবে সড়ক ও জনপথ বিভাগ। সেতুটির মাধ্যমে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হলো। খুলবে জেলার উত্তরে উন্নয়নের দ্বার।

এদিকে বহুল প্রতিক্ষিত ছাতক সুরমা সেতু উদ্বোধনের খবরে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার উত্তরপূর্বাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারের শেষ সময়ে এমন উপহার দেয়ায় তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে।

সেতুটির উদ্বোধনের ফলে শিল্পনগরী ছাতকের উৎপাদিত পণ্যসহ এলাকার চাষাবাদকৃত সবজি দেশের বিভিন্ন স্থানে দ্রুত পৌঁছে যাবে। এতে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

জানা যায়, ১২৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪০২.৬১ মিটার দৈর্ঘ্যরে সেতুটি অবশিষ্ট কাজ সম্পন্ন করে মেসার্স জন্মভূমি নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন  এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। ২০০৪ সালের ২৩ আগস্ট সুরমা নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন বিএনপি সরকারের আমলে। ২০০৬ সালের জানুয়ারিতে প্রকল্পের আওতায় ১৮ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। অর্থ সংকটে দীর্ঘদিন প্রকল্পটির কাজ বন্ধ হয়ে গেলে ২০১৬ সালে স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের প্রচেষ্টায় সেতুর অবশিষ্ট কাজ ও সেতুর এ্যাপ্রোচ সড়ক নির্মার্ণের পরিকল্পনা গ্রহন করে সরকার। অর্থের স্থবিরতা কাটিয়ে নতুন বরাদ্দে ২০১৭ সালে ফের সেতুর কাজ শুরু করা হয়। দীর্ঘ ১৭ বছর পর নির্মাণ কাজ শেষ করে আলোর মুখ দেখে প্রকল্পটি।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের ১৫০টি সেতুর সাথ আজ ছাতক সুরমা সেতু উদ্বোধন করনে মাননীয় প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর থেকে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। প্রকল্পটি মাঝ পথে থেমে ছিল। স্থানীয় সংসদ সদস্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা দ্রুততম সময়ে কাজ শেষ করেছি। সেতু চালু হওয়ায় এই এলাকার মানুষের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভাবনা তৈরী হবে বলে মনে করেন তিনি।

আজকের সিলেট ডটকম / জেকেএস

শেয়ার করুন