৮ ফেব্রুয়ারি ২০২২
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেবাশীষ দে (৫৫) নামের এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দেবাশীষ দে হেলালপুর (মাইজভাগ) গ্রামের মৃত সনৎ কুমার দের ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য অরুন দের বড় ভাই।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ড্রিমল্যান্ড পার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।