২ জুন ২০২২
ডেস্ক রিপোর্ট : আগামীকাল শুক্রবার ‘গ’ ইউনিটের পরীক্ষা শুরু দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনে স্নাতক প্রথম বষের্র ভর্তি পরীক্ষা। এরই অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এতে ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
শাবিপ কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ পরীক্ষা সম্পন্ন করতে সহযোগিতা করবেন।