৬ ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তুরস্কের হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র ১৪ সদস্য নিহত হয়েছে। শনিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে- সিরিয়ার দু’টি এলাকায় পিকেকে গেরিলাদের ওপর হামলা চালানো হয়েছে। পিকেকে গেরিলারা সেনাবাহিনীর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। এর আগেই তাদেরকে ঘায়েল করা হয়েছে।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে হচ্ছে কুর্দিদের সংগঠন। সিরিয়া ও ইরাকে এই সংগঠনের তৎপরতা রয়েছে। এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে তুরস্ক। এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান চালায় তুর্কি বাহিনী।