৩ ফেব্রুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) ওমর ফারুক।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্থ হলরুমে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় উর্দ্ধতন অফিসারদের নিবিড় তদারকি ও পর্যবেক্ষণের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক বলেন, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় এবং গোয়াইনঘাট থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছ। তিনি গোয়াইনঘাট থানা এলাকার সব ধরণের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকলের সহযোগিতায় কামনা করেন। আইন শৃঙ্খলা সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানের জন্যে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন। আর সকল পুরস্কারই ভাল কাজের অনুপ্রেরণা যোগায়।