১ মে ২০২১


হাজীপুর সমাজকল্যাণ পরিষদের ফুড প্যাক বিতরণ

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : সমাজের সর্বস্থরের মানুষের মধ্যে সামাজিক কল্যাণ মূলক কাজের মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন এ লক্ষ্যকে সামনে রেখে গঠিত হয়েছে হাজীপুর সমাজ কল্যান পরিষদ। সারা পৃথিবী যখন করোনা মহামারি বিরাজ করছে, চলছে লকডাউনের ক্রান্তিকাল, খেটে খাওয়া মানুষগুলো যখন কর্মহীন, ঠিক সে সময় মানুষের পাশে থাকার এক ক্ষুদ্র প্রয়াস নিয়ে হাজির হয়েছে হাজীপুর সমাজকল্যাণ পরিষদ।

শনিরবার ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে ধারন করে হাজীপুর ইউনিয়নের প্রায় ৭৫ জন অতি দারিদ্র্য মানুষকে বাছাই করে ৮০০ টাকা সমপরিমাণ ফুড প্যাক বিতরণ করলো হাজীপুর সমাজকল্যাণ পরিষদ।

হাজীপুর সমাজকল্যাণ পরিষদের সভাপতি গাজী জাবের আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহিরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনারম্বরপূর্ণ এই অনুষ্টান।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুরের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস চৌধুরী।। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে সংঘঠনটির সাংগঠনিক সম্পাদক ব্যাংক কর্মকর্তা জনাব সাইফ জুনেদ দারিদ্রতা দুরিকরনের অঙ্গিকার নিয়ে হাজীপুর সমাজ কল্যাণ পরিষদের এই যাত্রায় সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহব্বান জানান।

হাজিপুর সমাজ কল্যান পরিষদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, সামনের দিনগুলোতে আরো বেশী বেশী জনহিতকর কাজের মাধ্যমে এই সংঘঠনটিকে এগিয়ে নিতে আমার সর্বাত্মক সহযোগীতা থাকবে ইন শা আল্লাহ।

সভাপতির বক্তব্যে জনাব গাজী জাবের আহমেদ বলেন, দরিদ্রদের মাঝে, মাঝেমধ্যে কিছু পরিমান খাদ্য সামগ্রী বিতরণ করাটাই আমাদের পরিষদের মূল কর্মসূচী কিংবা লক্ষ উদ্দ্যেশ্য নয়। মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে দারীদ্রতাকে উৎখাত করা। আমরা যদি প্রতি বছর মুষ্টিমেয় কিছু লোককে বড় অঙ্কের অর্থনৈতিক সহযোগীতা এবং আত্মনির্ভরতার পরামর্শ দিয়ে সহযোগীতা করতে পারি যাতে করে সে নিজেই কিছু করে খেতে পারে তাহলে পরের বছর হয়তো তার আর সাহায্যের প্রয়োজন হবেনা । আর এভাবেই পর্যায়ক্রমে সমাজ থেকে দারিদ্রতা দূর করা সম্ভব

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী আবু সুফিয়ান, ফার্মাসিস্ট শেখ শাহারুল ইসলাম.ইব্রাহীম আলী ও হাসানুল বারী সানী প্রমুখ।

শেয়ার করুন