৩১ জানুয়ারি ২০২২


ভোটের আগের রাতে মারা গেলেন মেম্বার প্রার্থী

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ইউপি নির্বাচনে ভোটের আগের রাতে মারা গেলেন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী আনিছুর রহমান চৌধুরী কামাল। তিনি ওই উপজেলার পুটিজুরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী ছিলেন।

রোববার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের রাজসুরত গ্রামের বাসিন্দা দেওয়ান আলফু মিয়ার ছেলে আনিছুর রহমান চৌধুরী কামাল (৫৫) ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। শুরু থেকেই গণসংযোগ করে আসছিলেন। তার প্রতীক ছিল বৈদ‍্যুতিক পাকা। নির্বাচনের আগের রাত ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। স্থানীয়রা ধারণা করছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি বলেন, ওই প্রার্থী নির্বাচনের কয়েক ঘণ্টা আগে মারা গেছেন। তবে ওই ওয়ার্ডের অন‌্যান‌্য প্রার্থীদের মধ‌্যে মেম্বার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন