২৬ জানুয়ারি ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাহমিনা আক্তার বর্তমানে বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন।
গত রোববার থেকে তিনি অসুস্থ। বর্তমানে তার শারিরিক অবস্থা স্থিতিশিল রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন। তিনি সবার কাছে দোয়া চেয়ে সব শ্রেণির মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরার জন্য আহবান জানিয়েছেন।