২৫ জানুয়ারি ২০২২


শাবিতে মশাল মিছিল

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবারও মশাল মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে মিলিত হয়।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ বলেন, আমাদের আন্দোলনে ১১তম দিন চলছে, অনশনে চলছে ষষ্ঠ দিন। এতে অনশনের ১২৯ ঘণ্টা পার হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের আশানুরূপ ফলাফল আসেনি।

এদিকে, এখন অনশনে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এতে গুরুতর অসুস্থ হয়ে ১৬ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ১২ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাস ভবনের সামনে অবস্থান করছেন।

গত বুধবার বিকেল ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। পরে পারিবারিক কারণে একজন বাড়িতে চলে যান। সেই থেকে এখন পর্যন্ত ২৮ জন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

শেয়ার করুন