৮ জুলাই ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে বিদ্যুতের শকখেয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু ঘটেছে। স্থানীয় বৌলাই নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুর ১২টায় উপজেলা সদর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জানে আলম জান্টু (৩৫) তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র।
জানা গেছে,জান্টু বৌলাই নদীতে নব নির্মিত একটি পর্যটকবাহী নৌকায় বাথরুমের কাজ করতে আসেন। নৌকাটি তাহিরপুর বাজার ঘাট থেকে চালিয়ে নৌকা মালিক পার্শবর্তী রতনশ্রী গ্রামের ইয়াজুল হকের বাড়ি ঘাটে নেয়ার সময় নৌকার উপরে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় বৌলাই নদীর উপরে থাকা পল্লী বিদ্যুৎ এর ১১কেবি এক্সেস এসটি লাইনে শক খেয়ে সঙ্গে সঙ্গে পানিতে পড়েন তিনি। পরে চলন্ত নৌকায় সাথে থাকা লোকজন খুঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায় নি। পরে বিকেল ৩ টার দিতে তার লাশ উদ্ধার করা হয়।পরে বিকাল তিনটায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে ২০মিনিটের উদ্ধার তৎপরতা চালিয়ে জান্টুর লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামাল পাশা বলেন, আমাদের স্টেশনে ডুবুরী না থাকায় সুনামগঞ্জ থেকে ডুবুরি আসতে একটু দেরি হয়েছে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্য জুম্মন আহমদ অল্প সময়েই লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।