২৩ জানুয়ারি ২০২২


শাবিতে দীর্ঘ হচ্ছে অনশনের মিছিল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাত দাবিতে অনশনে যোগ দিয়েছেন আরও ৪ শিক্ষার্থী। এ নিয়ে ২৭ জন অনশন করছেন। এদের মধ্যে ১৬ জনকে অুসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শনিবার মধ্যরাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ভার্চুয়লি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এতে কোন সমাধান হয়নি। আজ আবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থী মোহাইমিনুল বাশা রাজ বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার কথা বলেছেন। আমাদের দাবি লিখিতভাবে পেলে এনিয়ে আজ আবার আমাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। আমরা সবার সাথে আলোচনা করে আজতে দুপুরে মধ্যেই মন্ত্রীর কাছে আমাদের প্রস্তবনা জমা দেবো।

রাজ বলেন, আমাদের মূল দাবি একটাই, উপাচার্যের পদত্যাগ। এটি কালকের বৈঠকেও শিক্ষামন্ত্রীকে জানিয়েছি। এই দাবি পুরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে আসবো না।

শনিবার রাত সাড়ে ১২ টা থেকে দুইটা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ভার্চিয়ালি বৈঠক করে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তবে এতে উদ্ভূত সঙ্কটের কোনো সমাধান মিলেনি।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, শিক্ষার্থীদের আইনগত ও অ্যাকাডেমিক সমস্যা যাতে না হয় সেজন্য সব বিষয় দেখবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্থ করেছেন। আন্দোলনরত ও অনশনরত শিক্ষার্থীদের অনুরোধ করেছেন তারা যেন অনশন ভেঙে আন্দোলন থেকে সরে আসেন। তিনি আলোচনার ব্যাপারে প্রস্তুত রয়েছেন বলেও শিক্ষার্থীদের জানিয়েছেন।

অনশন ভাঙার বিষয়ে ইতিবাচক কোনো কথা আসেনি জানিয়ে তিনি বলেন, সবার সাথে কথা বলে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার আমাদের জানাবেন। ভিসিকে ছুটি দেওয়া বা অপসারণের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান নাদেল।

শেয়ার করুন